1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাবলিক লাইব্রেরিতে ৩১তম বিসিএসের আয়োজনে আবৃত্তি সন্ধ্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা

পাবলিক লাইব্রেরিতে ৩১তম বিসিএসের আয়োজনে আবৃত্তি সন্ধ্যা

প্রতিনিধি

রাজধানীর পাবলিক লাইব্রেরিতে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের আয়োজনে কবি জীবনানন্দ দাশের ‘সোনালী ডানার কবিতা’ শীর্ষক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শনিবার সন্ধ্যা ৬টায় শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এই আবৃত্তি অনুষ্ঠান মঞ্চস্থ হবে।

জীবনানন্দ দাশের বাছাই করা কবিতাসমূহ থেকে আবৃত্তি করবেন অ্যাসোসিয়েশনের সদস্য আব্দুল্লাহ আল হাদী, ইফতেখায়রুল ইসলাম, এম জে কবীর, জি এম রাকিবুল ইসলাম, শাওন ফিরদাউস, সামছুজ্জামান বাবু প্রমুখ আবৃত্তিশিল্পী।

সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বপালনের পাশাপাশি সংস্কৃতিচর্চার ভেতর দিয়ে একটি মননসমৃদ্ধ জাতি গঠনে কার্যকর ভূমিকা পালনে বদ্ধপরিকর এই কর্মকর্তারা।

আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী ঢাকাটাইমসকে বলেন, মূলত বাংলা কাব্যসাহিত্যের ইাতহাসে জীবনান্দ দাশের কবিতার অনিবার্যতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তার বিপুল কবিতারাজির মধ্য থেকে আট বছর আগের একদিন, অন্ধকার, শিকার, সমারুঢ়, অঘ্রাণ প্রান্তরে, রাত্রি, বুনোহাস, শঙ্খমালাসহ বেশ কিছু কবিতা আবৃত্তির জন্য বেছে নেওয়া হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রীয় কাজের ব্যস্ততার ফাঁকে এই আবৃত্তি শিল্পীরা সকলেই কবিতাকে ভালোবাসেন, ধারণ করেন। ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন পূর্বেও এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছে। ভবিষ্যতেও মানবিক মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে সহায়ক এমনতর সাংস্কৃতিক কর্মকাণ্ড অক্ষুন্ন রাখবে। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!