ইপেপার / প্রিন্ট
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, হামলাকারীরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে একটি নিরাপত্তা চৌকিতে আঘাত করে। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ১২ জন সেনাসদস্য, দুইজন পুলিশ কর্মকর্তা এবং বন বিভাগের একজন সরকারি কর্মকর্তা রয়েছেন।
সেনাবাহিনী তাদের বিবৃতিতে নিহতদের ‘দেশের বীর সন্তান’ উল্লেখ করে জানিয়েছে, তারা দায়িত্ব পালন করতে গিয়ে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন।