1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে হত্যা  গ্রেফতার ১ । - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে হত্যা  গ্রেফতার ১ ।

প্রতিনিধি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে
চলেছে। সন্ত্রাসবাদ, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে র‌্যাব জনগণের আস্থা অর্জন করেছে। অপরাধ দমনে র‌্যাবের নিরলস প্রচেষ্টা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ গুরুত্বপূর্ণ

ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন মুন্সীবাড়ী এলাকায় ভিকটিম মোঃ সজীব পাঠান (৩৫) হত্যা মামলার প্রধান আসামি মোঃ
শাহীন (৩০)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর আভিযানিক দল।

গত ১৩ তারিখ মোঃ সজীব পাঠান (৩৫) তার পাওনা টাকা চাইতে গেলে শ্যামপুর থানাধীন জুরাইন মুন্সীবাড়ী এলাকায় জনৈক ভুইট্টা কাজল এর পলিথিনের দোকানের সামনে মোঃ শাহীন (৩০) ভিকটিমকে ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন। পরবর্তীতে ভিকটিমকে আশপাশের লোকজন চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর নিহত সজীব পাঠানের বড় বোন বাদী হয়ে ডিএমপি, ঢাকার শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করে। র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন ধোলাইরপাড় মোড়ের ধোলাইরপাড় কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ শাহীন (৩০), পিতা- মোঃ আলী আহমেদ, সাংবলাখাল, থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর’কে গ্রেফতার করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডিএমপি, ঢাকার শ্যামপুর থানায় ০২
টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!