1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পবিত্র রমজান মাসে কাবা শরীফে তারাবির নামাজ পড়াবেন সাত ইমাম - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

পবিত্র রমজান মাসে কাবা শরীফে তারাবির নামাজ পড়াবেন সাত ইমাম

প্রতিনিধি

পবিত্র রমজান মাসে কাবা শরীফে তারাবির নামাজ পড়াবেন সাত ইমাম। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি এই ইমামদের দায়িত্ব প্রদান করে তাদের নাম প্রকাশ করে।

চাঁদ দেখা সাপেক্ষে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১ মার্চ থেকে মহিমান্বিত মাস রমজান শুরু হতে পারে। গতকাল থেকে সৌদিতে শাবান মাস শুরু হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি হবে শাবানের ২৯তম দিন। এদিন রমজানের চাঁদের খোঁজে দেশটির চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। ওইদিন চাঁদ দেখা না গেলে ২ মার্চ থেকে শুরু হবে রমজান।

এশার নামাজের পর মূলত তারাবির নামাজ আদায় করা হয়। হযরত মোহাম্মদ (সাঃ) তাহাজ্জুদ নামাজের কয়েক ঘণ্টা আগে সবাইকে নিয়ে তারাবির নামাজ পড়তেন।

দুই পবিত্র স্থান কাবা ও মদিনার মসজিদে নববীতে তারাবির নামাজে হাজার হাজার মানুষ যুক্ত হন। এছাড়া এই নামাজ টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

বছরের অন্যান্য সময়ের তুলনায় রজমানেই সবচেয়ে বেশি মানুষ ওমরাহ পালন করেন। এতে করে মক্কায় এ সময়টায় মানুষের বেশি ভিড় থাকে।

কাবায় যারা তারাবির নামাজ পড়াবেন—

১। শেখ আব্দুর রহমান আস সুদাইস

২। শেখ মাহের আল মুয়াইকলি

৩। শেখ আব্দুল্লাহ জুহানি

৪। শেখ বান্দার বালিলাহ

৫। শেখ ইয়াসির দাওসারি

৬। শেখ বদর আল তুর্কি

৭। শেখ ওয়ালিদ আল শামসান

সূত্র: উম্মাইদডটকম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!