1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নৌপরিবহন সক্ষমতা বাড়াতে চীন থেকে চারটি আধুনিক জাহাজ কিনছে বাংলাদেশ - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

নৌপরিবহন সক্ষমতা বাড়াতে চীন থেকে চারটি আধুনিক জাহাজ কিনছে বাংলাদেশ

প্রতিনিধি

নৌপরিবহন খাতে সক্ষমতা বৃদ্ধি এবং বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার জন্য একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার।

রোববার (৮ ফেব্রুয়ারি) এ চুক্তিতে স্বাক্ষর করেন চীন সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী

ঢাকার চীনা দূতাবাস সূত্রে জানানো হয়, কেনা জাহাজগুলোর মধ্যে থাকবে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার। পুরো প্রকল্পে ব্যয় হবে মোট ২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার

এর মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার কেনার জন্য ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, আর দুটি মাদার বাল্ক ক্যারিয়ার কেনায় ব্যয় হবে ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই চারটি নতুন জাহাজ বাংলাদেশের নৌপরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং দেশের বৈদেশিক বাণিজ্য আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি বাংলাদেশের সামুদ্রিক স্বায়ত্তশাসন ও কৌশলগত সক্ষমতা উন্নয়নে সহায়ক হবে।

তিনি আরও বলেন, চীন বাংলাদেশের জনগণের প্রতি সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ অব্যাহত রাখবে। চীন–বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে এবং এর সুফল সরাসরি বাংলাদেশের জনগণের কাছে পৌঁছাবে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি পরিবহন ও বাল্ক কার্গো সক্ষমতা বাড়ানোর মাধ্যমে এই জাহাজগুলো আমদানি–রপ্তানি খরচ কমানো, সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করা এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!