1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নেপালে ভারী বর্ষণ-ভূমিধসে নিহত ৫১ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী।

নেপালে ভারী বর্ষণ-ভূমিধসে নিহত ৫১

প্রতিনিধি

হিমালয় পার্বত্য অঞ্চলের দেশ নেপালে ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের মুখপাত্র শান্তি মাহাত রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শান্তি মাহাতো বলেন,“শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে রাজাধানী কাঠমান্ডুসহ বিভিন্ন জেলায়। সব নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন পাহাড়ি এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। এ সব দুর্যোগে নিহত হয়েছেন ৫১ জন এবং এখনও নিখোঁজ আছেন ৪ জন।

নিহত ৪২ জনের মধ্যে ৩৭ জনই নেপালের পূর্বাঞ্চলীয় জেলা ইল্লামের। ইল্লাম জেলা প্রশাসনের কর্মকর্তা সুনিতা নেপাল বলেছেন, “এই নিহততের প্রাণহানির কারণ ভূমিধস। ইল্লামের বিভিন্ন এলাকায় ভূমিধস হচ্ছে। এতে অনেক এলাকায় রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং উদ্ধারকারী বাহিনীর সদস্যদের পায়ে হেঁটে যেতে হচ্ছে। এ কারণে তৎপরতায় গতি আনা যাচ্ছে না।” বাকি নিহতরা উদয়পুর, পঞ্চধর, রাওতাহাট এবং খোটাং জেলার বাসিন্দা।

রাজধানী কাঠমান্ডুর অবস্থাও ভালো নয়। কাঠমান্ডু এবং তার আশপাশের এলাকা দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর পানিগুলোর পানি ব্যাপকভাবে বেড়ে গেছে। এতে এসব নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে ইতোমধ্যে প্লাবন দেখা দিয়েছে।

উদ্ধার তৎপরতায় গতি আনতে সেনাসদস্য এবং সেনাবাহিনরি হেলিকপ্টার ও স্পিডবোট ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন সুনীতা নেপাল। এদিকে প্রবল বর্ষণ ও ভূমিধসের কারণে রাজধানী কাঠামান্ডুসহ বিভিন্ন জেলার হোটেলে আটকা পড়েছেন শত শত পর্যটক। এদের অনেকেই ভারতীয়। সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দশিন উপলক্ষে নেপালে এসেছিলেন তারা।

সূত্র : এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!