1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নেত্রকোণায় বাবরের সংবর্ধনায় প্রস্তুত মঞ্চ, অপেক্ষায় নেতাকর্মীরা - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

নেত্রকোণায় বাবরের সংবর্ধনায় প্রস্তুত মঞ্চ, অপেক্ষায় নেতাকর্মীরা

প্রতিনিধি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সংবর্ধনা প্রদানের জন্য প্রস্তুত নেত্রকোণার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোণা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে এক জনসভায় তাকে সংবর্ধনা দিতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ আয়োজনকে ঘিরে উদ্দীপনা দেখা গেছে দলীয় নেতাকর্মীদের মধ্যে। সাবেক প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে মোক্তারপাড়া মাঠের চতুর্দিকে পোস্টার ও ব্যানার শোভা পাচ্ছে।

দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, লুৎফুজ্জামান বাবর নেত্রকোণায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে আজকে রাতেই নিজ বাড়ি নেত্রকোণা ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের মদন উপজেলার ভাদেরা গ্রামে যাবেন। সেখানে রাত্রিযাপন শেষে ২৪ ফেব্রুয়ারি খালিয়াজুরী উপজেলা ও ২৫ ফেব্রুয়ারি মোহনগঞ্জ উপজেলায় জনসমাবেশে যোগ দেবেন বলে জানা গেছে। ৩ দিনের এই সফরে তিনি পুরো জেলার নেতাকর্মীদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করবেন বলে জানান যায়।

বিগত তত্ত্বাবধায়ক সরকার ও পরবর্তী আওয়ামী লীগ সরকার ১০ ট্রাক অস্ত্রসহ অসংখ্য মামলায় দণ্ডিত করে কারাগারে আটকে রাখে। অবশেষে ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় চলতি বছরের ১৬ জানুয়ারি দীর্ঘ ১৭ বছরের কারা জীবন শেষে মুক্তি পান।

সংসদ নির্বাচনী তথ্য সূত্রে জানা গেছে, মো. লুৎফুজ্জামান বাবর ৫ম জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এরপর ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। ওই বছরই ৭ম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন। কিন্তু পরবর্তীতে আবার ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। সেবার তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!