1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নূর হোসেন দিবসে জিরো পয়েন্টে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

নূর হোসেন দিবসে জিরো পয়েন্টে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

প্রতিনিধি

নূর হোসেন দিবস উপলক্ষ্যে জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, বাম গণতান্ত্রিক জোট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজধানীর জিরো পয়েন্টে শ্রদ্ধা নিবেদন করেছে।

রোববার (১০ নভেম্বর) সকালে গুলিস্থানের জিরো পয়েন্টে এ শ্রদ্ধা জানানো হয়।

বাম গণতান্ত্রিক জোটের কর্মী দীপক সেন বলেন, আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। আগের সরকারের সময়েও গণতন্ত্র ছিল না, এখনো নেই। আমরা বিশ্বাস করেছিলাম নতুন সরকার সংষ্কার না করে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে। কিন্তু সেটা হচ্ছে না। আমরা কোনো সরকারের পতন চাই না। এত লাশের বিনিময়ে যে স্বাধীনতা আমরা নতুন করে পেয়েছি, সেটার প্রতিষ্ঠা চাই।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কর্মী মাহিন শাহরিয়ার বলেন, গণঅভ্যুত্থানে যে রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে সেই রক্ত তাদের হাতে লেগে আছে। আওয়ামী সরকারকে চাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি করার কোনো সুযোগ তাদের নেই। তারা যদি মাঠে নেমে আসে রাজনীতি করার জন্য, নিশ্চয়ই জনগণ তা প্রতিহত করার চেষ্টা করবে। আমরাও সাংগঠনিকভাবে প্রতিহত করার চেষ্টা করবো। এছাড়া ভবিষ্যতে কেউ যদি স্বৈরাচারী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার করার চেষ্টা করে আমরা আগের মতো সেই প্রতিরোধ গড়ে তুলবো।

এদিকে আজ দুপুর ১২টায় রাজধানীর জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এর আগে ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে আজ বিকেল তিনটায় বিক্ষোভ মিছিল কর্মসূচি করার ঘোষণা দেয় আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!