1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে প্রশ্ন এনসিপি নেতার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে প্রশ্ন এনসিপি নেতার

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক এবং শৃঙ্খলা কমিটির সাবেক সদস্য আরমান হোসাইন অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার এবং মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

রোববার (১৮ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ প্রশ্ন তুলেন।

এনসিপির এই নেতা লেখেন, নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার আদৌ কোনো যৌক্তিকতা আছে? সে কীভাবে হত্যাচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট থাকে! বিটিভির জন্য তারকাদের মায়াকান্নার সমাবেশেও নুসরাত ফারিয়া ছিলেন না। এরকম অযৌক্তিক মামলার ভিত্তিতে নুসরাতকে গ্রেপ্তার করা পুরো বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে।

এর আগে রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গেছে, তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!