1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনকে সহিংসতামুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ হতে হবে: আইনি সহায়তা ফাউন্ডেশন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নির্বাচনকে সহিংসতামুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ হতে হবে: আইনি সহায়তা ফাউন্ডেশন

প্রতিনিধি

 নির্বাচনের সময় সহিংসতা প্রতিরোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মানুষের জন্য আইনি সহায়তা ফাউন্ডেশন। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষক ইকতেদার আহমেদ বলেন, “নির্বাচন একটি সাংবিধানিক অধিকার এবং গণতন্ত্রের মূল ভিত্তি। নির্বাচনকালীন সহিংসতা ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করে এবং জনগণের ভোটাধিকারে বাধা সৃষ্টি করে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।”

সংগঠনের চেয়ারম্যান আব্দুল বাতেন রাফি বলেন, “নির্বাচনকালীন সহিংসতা কেবল রাজনৈতিক সংকট নয়, এটি একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত না হলে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এই ক্ষেত্রে নাগরিক সমাজ, গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

নির্বাহী পরিচালক সামসুদ্দোহা পিন্টু বলেন, “নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে আইনি সহায়তা এবং সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা দিতে আমাদের সংগঠন ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শিব্বির আহমেদ, আমেরিকান বার ও ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের সদস্য ড. মুহাম্মাদ বিলাল হোসাইন, এবং স্পেশালিস্ট ইএনটি ও হেড-নেক সার্জন ডা. এম. আরিফ মোর্শেদ খান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!