1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচন বানচাল করতে কুচক্রী মহল ১/১১ ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত : রাশেদ খান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

নির্বাচন বানচাল করতে কুচক্রী মহল ১/১১ ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত : রাশেদ খান

প্রতিনিধি

নির্বাচন বানচাল করতে কুচক্রী মহল ১/১১ ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত : রাশেদ খান
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল করার জন্য দেশে ১/১১-এর মতো পরিস্থিতি ঘটানোর ষড়যন্ত্র শুরু করেছে। তারা শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা কেউ বানচাল করতে পারবে না।

তিনি আরও বলেন, মামলা করে বা অন্য কোনো উপায়ে নির্বাচন স্থগিত করার কোনো সুযোগ কাউকে দেয়া হবে না। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। আমরা বিশ্বাস করি, নির্বাচনের সার্বিক পরিবেশ এই সরকার নিশ্চিত করবে।

গতকাল ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মানদিয়া বাজারে পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এটা তাদের ব্যাপার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় রাশেদ খান বলেন, আমরা প্রেস সচিবের এমন বক্তব্যের ধিক্কার জানাই। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব পালন করছেন। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করছেন না। আপনারা ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসরদের ব্যাপারে নমনীয়তা দেখাচ্ছেন। জনগণ আপনাদের এই ধরনের অবস্থান মেনে নেবে না। আমরা বসে থাকব না।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আওয়ামী লীগের বিচার শুরু করেছেন। কিন্তু কেন আপনারা জাতীয় পার্টির বিচার শুরু করেন নাই? ট্রাইব্যুনালে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার হতে হবে এবং আওয়ামী লীগের যারা অন্যায় অপরাধ করেছে, তাদের বিচার হতে হবে। ব্যক্তির বিচার হতে হবে, দলের বিচার হতে হবে। আওয়ামী লীগের যেসব পদধারী নেতা ২৪ এর ডামি নির্বাচনে অংশ নিয়েছে, আগামী নির্বাচনে তাদের কোনো সুযোগ দেওয়া হবে না।

নির্বাচনী জোট প্রসঙ্গে রাশেদ খান বলেন, গণঅধিকার পরিষদ এরই মধ্যে ২০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। আমিও ঝিনাইদহ-২ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। বিএনপির সঙ্গে আমরা ২০২২ সাল থেকে যুগপৎ আন্দোলন করেছি। তাদের সঙ্গেও আমাদের আলাপ আলোচনা চলছে। এবং অন্যান্য যেসব ফ্যাসিবাদ বিরোধী শক্তি রয়েছে, তাদের সঙ্গেও আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। নির্বাচনের তফসিল ঘোষণার পরেই আমরা জোটের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবো।

এর আগে বিকেল ৪টায় হরিণাকুণ্ডু উপজেলার মানদিয়া বাজারে পথসভার আয়োজন করে জেলা গণঅধিকার পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসের আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!