1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাটকের বাইরে মাথার কাপড় ফেলতে চাই না : অহনা - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q খামেনি হত্যার নিন্দা জানাল বাংলাদেশ, ইরানের প্রতি সংহতি প্রকাশ স্পিকারের

নাটকের বাইরে মাথার কাপড় ফেলতে চাই না : অহনা

বিনোদন ডেস্ক :

মাসখানেক আগেই এক সাক্ষাৎকারে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান জানান, খুব শিগগিরই অভিনয় জগতকে বিদায় জানাচ্ছেন তিনি। ২০২৫ সাল থেকেই মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন। একটা সময়ে পুরোপুরিই বন্ধ করে দেবেন।

এরপরই ওমরাহ পালন করতে সৌদিতে পাড়ি জমান অহনা। সেখান থেকে ফিরেই নিজের আমুল পরিবর্তন আনেন এই অভিনেত্রী। পোশাক-পরিচ্ছেদ থেকে শুরু করে পেশাগত জীবনেও বেশ কিছু পরিবর্তন দেখা মেলে অহনার।

এ বিষয়ে অভিনেত্রী জানান, জানান ওমরাহ্ পালন করে আসার পরে বোরকা, হিজাব পরেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। যে কারণে আগামীতেও এমন পোশাকই পরিধান করতে চান।
এবার এক সাক্ষাৎকারে আবারও নিজের পোশাক-হিজাব প্রসঙ্গে কথা বলতে দেখা গেল অহনাকে। যেখানে তিনি বললেন, ‘নাটকের বাইরে আমি মাথার কাপড় ফেলতে চাই না। এটা আমার ব্যক্তিগত বিষয়। যে কারণে ইন্টারভিউ দিতে গেলেও চেষ্টা করি মাথায় কাপড় রাখার।’

এই অভিনেত্রী বলেন, ‘আমার হিজাব পরার বিষয়টি নিয়ে অনেক কথা শুনতে হয়েছে। যে কারণে এসব এখন আর দেখারই চেষ্টা করি না।’

আক্ষেপ প্রকাশ করে অহনা বলেন, ‘নায়িকাদের পায়ে পায়ে দোষ। হিজাব পরে অ্যাওয়ার্ড নিতে গেলেও দোষ, বডিকাউন্ট পরে কাজ করলে দোষ, মাথায় কাপড় দিয়ে কাজ করলেও দোষ। তাই এসব নিয়ে এখন আর কিছু বলতে চাই না।’

এর আগে ওমরাহ পালন শেষে দেশে ফিরে এক সাক্ষাৎকারে অহনা বলেন, ‘যারা কখনো হজ বা ওমরাহ করতে যায়নি, তারা বুঝবে না এই অনুভূতিটা কেমন। তবে আমার গুসবাম্পস হয়েছে।’

অহনা জানালেন, মানসিক প্রশান্তির জন্য তিনি আবারও সৌদিতে যেতে চান। অভিনেত্রীর কথায়, ‘আমি আবারও ওমরাহতে যেতে চাই। এবারও হয়তো যাব। কারণ আমার অনেক ভালো লেগেছে। যদি কখনো একটু রিল্যাক্স থাকতে চাই, একা থাকতে চাই বা মানসিক প্রশান্তির খোঁজ করি, তাহলে সৌদিতেই যেতে চাই। কারণ এত সুন্দর জায়গা, আমার ওমরাহর কয়েকদিনে মন ভরেনি।’

প্রসঙ্গত, অভিনেত্রী অহনা রহমান মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে আসার পর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!