1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধুরন্ধরকেও ছাপিয়ে যেতে পারে ‘বর্ডার ২’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

ধুরন্ধরকেও ছাপিয়ে যেতে পারে ‘বর্ডার ২’

প্রতিনিধি

ধুরন্ধরকেও ছাপিয়ে যেতে পারে ‘বর্ডার ২’
দীর্ঘ ২৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। নব্বইয়ের দশকের ব্লকবাস্টার হিট ‘বর্ডার’-এর স্মৃতি উসকে দিয়ে পর্দায় ফিরছে এর সিক্যুয়েল ‘বর্ডার ২’। মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে যে উন্মাদনা দেখা যাচ্ছে, তাতে ধারণা করা হচ্ছে বক্স অফিসের পুরোনো অনেক রথী-মহারথীদের রেকর্ড তছনছ করে দিতে পারে এই ছবি।

‘একাডেমিক এন্টারটেইনমেন্ট’-এর সাম্প্রতিক প্রতিবেদন বলছে, অগ্রিম বুকিংয়েই অভাবনীয় সাড়া ফেলেছে ছবিটি। ‘ব্লক আসন’সহ ভারতের অভ্যন্তরীণ বাজারে সিনেমাটি ইতোমধ্যে ৫ কোটি ৮৪ লাখ টাকার ব্যবসা করে ফেলেছে।

বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, মুক্তির প্রথম দিনেই ভারতের বক্স অফিসে ৩৫ থেকে ৪০ কোটি টাকা আয় করতে পারে বরুণ ধাওয়ান ও সানি দেওল অভিনীত এই ছবি। এমনকি প্রেক্ষাগৃহে ছবিটির স্থায়িত্ব ও জনপ্রিয়তা বজায় থাকলে এর আজীবন আয় ৭০০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করতে পারে।

সিনেমাটি সাধারণ ২ডি ফরম্যাটের পাশাপাশি উন্নত প্রযুক্তির ‘ডলবি সিনে’ ফরম্যাটেও মুক্তি পাচ্ছে, যা দর্শকদের সিনেমা দেখার অভিজ্ঞতাকে ভিন্ন মাত্রা দেবে। তবে ছবির সফলতার পেছনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ১৯৯৭ সালের কালজয়ী ‘বর্ডার’-এর সঙ্গে তুলনা। দর্শকরা বলছেন, ছবিটিকে বক্স অফিসে দীর্ঘ দৌড়ের ঘোড়া হতে হলে সবার আগে সাধারণ মানুষের মন জয় করতে হবে।

ইতিবাচক ‘মাউথ পাবলিসিটি’ বা লোকমুখে প্রশংসা ছড়িয়ে পড়লে ছবির ব্যবসার গ্রাফ যে আকাশচুম্বী হবে, তা বলাই বাহুল্য। ইতোমধ্যেই মুক্তিপ্রাপ্ত ট্রেলারে বরুণ ধাওয়ানের বিধ্বংসী অ্যাকশন এবং সানি দেওলের সেই চিরচেনা গুরুগম্ভীর সংলাপ দর্শকদের নস্টালজিক করে তুলেছে।

এছাড়া আহান শেট্টির উপস্থিতি ছবিতে বাড়তি আকর্ষণ যোগ করেছে। দীর্ঘ সময় পর সিক্যুয়েল আসায় ভক্তদের মধ্যে যে প্রবল আগ্রহ কাজ করছে, তার সুফল পেতে পারে নির্মাতা পক্ষ।

বর্তমানে বক্স অফিসে এই ছবির সঙ্গে পাল্লা দেওয়ার মতো বড় কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ফলে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুবর্ণ সুযোগ থাকছে সানি দেওল বাহিনীর সামনে। এখন দেখার বিষয়, বড় পর্দার এই যুদ্ধ শেষ পর্যন্ত বক্স অফিসের সব হিসেব-নিকেশ বদলে দিতে পারে কি না।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!