1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধর্মশালায় আটকে থাকার পর অবশেষে বাড়ি ফিরলেন প্রীতি - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

ধর্মশালায় আটকে থাকার পর অবশেষে বাড়ি ফিরলেন প্রীতি

বিনোদন ডেস্ক :

ধর্মশালায় আটকে থাকার পর অবশেষে বাড়ি ফিরলেন প্রীতি
কাশ্মিরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানে হামলা চালায় ভারতের সেনাবাহিনী। এর জবাবে পাকিস্তানও ভারতের কয়েকটি স্থানে ড্রোন হামলা চালায়। দুই দেশের মধ্যেকার এই উত্তেজনাকর পরিস্থিতির প্রভাব পড়ে আইপিএলে।

গত ৮ মে ধর্মশালায় পাঞ্জাব ও দিল্লির ম্যাচ মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়। সেই ম্যাচ চলাকালীন সময়ে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা। যিনি পাঞ্জাব কিংসের মালিক।
ম্যাচ বাতিল হওয়ার পর সকল দর্শকদের অবিলম্বে স্টেডিয়াম ত্যাগ করতে বলা হয়েছিল। প্রীতিও ভক্তদের একই আহ্বান জানিয়েছিল।

পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে স্টেডিয়ামে উপস্থিত খেলোয়াড় এবং ম্যাচ কর্মকর্তারা সকলেই চিন্তিত ছিল। তাদেরকে নিরাপদে সরিয়ে নিতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে।

ভারতীয় রেলওয়ের সহায়তায় বিসিসিআই ধর্মশালা থেকে দিল্লি পর্যন্ত একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল, যার মাধ্যমে সবাইকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।

ধর্মশালায় আটকে থাকার পরে নিরাপদে দিল্লি ফিরেই বিসিসিআই এবং আইপিএলের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রীতি। অভিনেত্রী জানিয়েছেন, তিনি বর্তমানে নিরাপদে আছেন এবং বাড়িতে পৌঁছে গেছেন।

প্রীতি এক্সে লিখেছেন, ‘গত কয়েকটা পাগলাটে দিনের পর, অবশেষে আমি বাড়িতে পৌঁছেছি। ভারতীয় রেলওয়ে এবং আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যারা আইপিএলের উভয় দল, সকল ম্যাচ কর্মকর্তা এবং তাদের পরিবারকে নিরাপদে, সহজে এবং মসৃণভাবে ধর্মশালা ত্যাগ করতে সাহায্য করেছেন।’

প্রীতি আইসিসি সভাপতি জয় শাহ এবং বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আমি জয় শাহ, অরুণ ধুমাল, বিসিসিআই এবং আমাদের সিইও সতীশ মেনন এবং পাঞ্জাব কিংসের অপারেশন টিমকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সহযোগিতায়, আমরা সম্পূর্ণ সতর্কতা এবং নিরাপদে ধর্মশালা স্টেডিয়াম ত্যাগ করতে পেরেছি। সবকিছু বেশ ভালোভাবে পরিচালনা করা হয়েছিল। পরিশেষে, ধর্মশালা স্টেডিয়ামে উপস্থিত সকলকে অনেক ধন্যবাদ। কারণ তোমরা উত্তেজনা এবং পদদলিত হওয়ার পরিস্থিতি তৈরি হতে দাওনি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!