1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দ্রুত কর্মসংস্থান সৃষ্টি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: বাণিজ্যমন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

দ্রুত কর্মসংস্থান সৃষ্টি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: বাণিজ্যমন্ত্রী

প্রতিনিধি

দেশে বর্তমানে দ্রুত কর্মসংস্থান সৃষ্টি সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বিপুল সংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করায় নতুন শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং উৎপাদনশীল খাত সম্প্রসারণ এখন সময়ের দাবি।

বুধবার (১০ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ে জার্মানির এশিয়া প্যাসিফিক বিষয়ক মহাপরিচালক ফ্রাংক হার্টম্যান-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এসব কথা বলেন তিনি।

বৈঠকে মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প। তবে টেকসই প্রবৃদ্ধির জন্য শুধু রপ্তানি নয়, নতুন শিল্প ও কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিতে হবে।

তিনি জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মধ্যে ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া সহজ করা, লাইসেন্স ও অনুমোদনের দীর্ঘসূত্রতা কমানো এবং অবকাঠামো উন্নয়ন অন্যতম।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, জ্বালানি সরবরাহ বাড়ানো এবং কৌশলগত জ্বালানি মজুত সক্ষমতা উন্নয়নে সরকার কাজ করছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো হবে।

অন্যদিকে জার্মান প্রতিনিধিদল বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও সংস্কার উদ্যোগের প্রশংসা করে। তারা বলেন, জ্বালানি বৈচিত্র্যকরণ, সবুজ প্রযুক্তি এবং আধুনিক অবকাঠামো উন্নয়ন দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করবে।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ, জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখা এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে অগ্রগতির বিষয়েও আলোচনা হয়।

উভয়পক্ষ জ্বালানি রূপান্তর, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ–জার্মানি সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!