1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দ্রব্যমূল্যের সিন্ডিকেট নির্মূল করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

দ্রব্যমূল্যের সিন্ডিকেট নির্মূল করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে

প্রতিনিধি

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনে যারা সিয়াম সাধনা করতে চায়, তাদেরকে সুযোগ করে দিতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অন্যতম কারণ সিন্ডিকেট। ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। আর এ সিন্ডিকেটকে বের করতে হলে সরকারকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চাঁদাবাজির হাত বদল হয়ে গেছে। পথেঘাটে সবখানেই চাঁদাবাজি অব্যাহত রয়েছে। বাজারের অবস্থা নিয়ন্ত্রণ করার জন্য তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছাড়া খাদ্য উৎপাদনের খরচ বেড়ে গেছে। কৃষকরা যাতে খাদ্য উৎপাদন করতে পারে, তাই তাদের ভর্তুকি প্রদান করতে হবে।

তিনি আরও বলেন, এ দেশের জনগণের নাভিশ্বাস উঠে গেছে। বাজারব্যবস্থা নিয়ন্ত্রণ করতে একটি পলিসি নির্ধারণ আবশ্যক। তা ছাড়া ইফতার ও সাহরিতে যেসব পণ্য খাওয়া হয়, সেসবের দাম নিয়ন্ত্রণেও সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে। এর পাশাপাশি যারা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে থাকে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নুরুল ইসলাম বলেন, রমজানের পবিত্রতা রক্ষার জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দিনের বেলা পানাহার যেন না হয়, সেজন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখতে সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি। তা ছাড়া সিনেমা হল, বার বন্ধ করাসহ যাবতীয় পদক্ষেপ যেন গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!