1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দ্বিতীয় রিফাইনারি না থাকায় জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে, পরিস্থিতি জটিল হয়েছে : সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দ্বিতীয় রিফাইনারি না থাকায় জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে, পরিস্থিতি জটিল হয়েছে : সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

প্রতিনিধি

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে দীর্ঘদিন ধরে দ্বিতীয় রিফাইনারি স্থাপন না হওয়ায় জ্বালানি নিরাপত্তা বড় ধরনের চ্যালেঞ্জে পড়েছে। ফলে আমদানি নির্ভরতা বেড়ে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ-এর ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’-এর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪–৫৫ বছর পার হলেও এখনো দেশের একমাত্র রিফাইনারি হিসেবে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড সীমিত পরিমাণ জ্বালানি পরিশোধন করতে পারে। ফলে চাহিদার বড় অংশই উচ্চমূল্যে আমদানি করতে হয়, যা অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।

সেনাপ্রধান আরও বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা—বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সংশ্লিষ্ট সংঘাত এবং হরমুজ প্রণালীর পরিস্থিতি—জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে সরাসরি প্রভাবিত করছে। এর প্রভাব সাধারণ মানুষের জীবনেও পড়ে।

প্রতিরক্ষা খাত নিয়ে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্য প্রধানত সমুদ্রপথনির্ভর হওয়ায় নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে বিমানবাহিনীর আধুনিকায়নের ওপরও জোর দেন তিনি।

রোহিঙ্গা সংকটকে তিনি জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, এর সমাধানে সকল পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি তিনি বলেন, “আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য।”

অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন, এনডিসি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কোর্স পরিচালনা করবে এবং অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান দেশের উন্নয়ন ও নিরাপত্তায় কাজে লাগাবে।

এ বছরের তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সে মোট ৪৫ জন ফেলো অংশ নেন, যাদের মধ্যে ছিলেন সংসদ সদস্য, সামরিক ও পুলিশ কর্মকর্তা, কূটনীতিক, চিকিৎসক, শিক্ষাবিদ ও ব্যবসায়ী প্রতিনিধি।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!