1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশ-বিদেশের প্রতিনিধিদের শোক বইয়ে স্বাক্ষর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

দেশ-বিদেশের প্রতিনিধিদের শোক বইয়ে স্বাক্ষর

প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছেন ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিকরা। শোক জানানোর পাশাপাশি সশরীরে এসে বিভিন্ন দেশের কূটনৈতিক শোক বইয়ে স্বাক্ষর করে যাচ্ছেন। তাদের পাশাপাশি বিএনপির শরিক দলের নেতারও আসছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এখন পর্যন্ত ৬টি দেশের প্রতিনিধিরা এসেছেন। প্রতিনিধিরা শোক প্রকাশের পাশাপাশি খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষ্যে শোক বইয়ে স্বাক্ষরও করেছেন।

শোক বইয়ে স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে চীন, পাকিস্তান, নেদারল্যান্ডস, ভারত ও পাকিস্তান ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা রয়েছেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, শোক বইয়ে স্বাক্ষর করতে বিএনপির শরিক দলের প্রতিনিধিরাও একে একে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আসছেন। এখন পর্যন্ত বিপ্লবী ওয়ার্কাস পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, বিজেপির চেয়ারম্যান আন্দলিব রহমান পার্থকে দেখা গেছে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানানোর জন্য চেয়ারপার্সন অফিস শোক বই খোলা হয়েছে। আজ ৩০ ডিসেম্বর বেলা ৩টা থেকে শুরু হয়েছে রাত ৯টা পর্যন্ত থাকবে। আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯ ও ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাক্ষর চলবে। তিনি আরও বলেন, শোক বইতে প্রথমে স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!