1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দূর্গা পূজোর দুইটি গানের মিউজিক ভিডিওতে সঙ্গীত শিল্পী "রাকা পপি" - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

দূর্গা পূজোর দুইটি গানের মিউজিক ভিডিওতে সঙ্গীত শিল্পী “রাকা পপি”

নিজস্ব প্রতিবেদক

“দূর্গা মা” এবং “দেবী বিসর্জন- বলো দূর্গা মাই কি ” শিরোনামে জনপ্রিয় সংগীতশিল্পী রাকা পপির দুইটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে । Raka Popi Official ইউটিউব চ্যানেল থেকে মিউজিক ভিডিও দুইটি প্রকাশ হয়েছে।

এছাড়াও বিভিন্ন অন লাইন প্লাটফর্মেও রিলিজ হয়েছে। প্রথম গানটি লিখেছেন এবং সুর করেছেন রামানন্দ সরকার এবং দ্বিতীয় গানের গীতিকার রামানন্দ সরকার এবং সুর করেছেন রাকা পপি । জিকো এবং অপু আমান গান দুইটির মিউজিক করেছেন। ভিডিও দুইটির কাস্টিং এ গায়িকা নিজেই রয়েছেন। এম.ডি.শামীম এর কোরিগ্রাফিতে ভিডিও পরিচালনা করেছেন জীবন চন্দ্র দাসের ভিডিও পরিচালনায় কোরিওগ্রাফার ছিলেন এমডি শামীম। এর আগে Raka Popi Official ইউটিউব চ্যানেলে প্রকাশিত ” রসিক কালা” গানটি দিয়েও তিনি বেশ শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন।

এর পাশাপাশি ‘মানুষ চিনতে দুখের প্রয়োজন’, ‘রঙিন ভ্যালেন্টাইন,’ “গায়ে হলুদ” সহ অন্যান্য মৌলিক গানেও বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। গান সংক্রান্তে তিনি বলেন, দূর্গা পূজা হিন্দু ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব। আসুরিক শক্তি বিনাশের মাধ্যমে বিশ্ব যাতে শান্তিময় হয়ে ওঠে শিল্পী সে কামনাই করেন। অন্য গানে দেবীর বিসর্জন এবং এর আনুষ্ঠানিকতার বিষয়টি প্রকাশ পেয়েছে। তিনি রেডিও, টেলিভিশন এবং দেশ ও দেশের বাইরের সঙ্গীতের স্টেজ গুলোতে নিয়মিতভাবে সঙ্গীত পরিবেশন করে চলেছেন । মিউজিক ভিডিও দুইটি শ্রোতাপ্রিয় হবে বলে তিনি আশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!