1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দাদাগিরিতে সৌরভের বিদায়, নতুন সঞ্চালক হিসেবে আসছেন দেব - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

দাদাগিরিতে সৌরভের বিদায়, নতুন সঞ্চালক হিসেবে আসছেন দেব

প্রতিনিধি

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে জনপ্রিয় রিয়েলিটি গেম শো ‘দাদাগিরি আনলিমিটেড’-এর নতুন সঞ্চালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন টলিউড সুপারস্টার ও সংসদ সদস্য দেব (দীপক অধিকারী)।

২০০৯ সালে যাত্রা শুরু করা এই জনপ্রিয় শোয়ের বেশিরভাগ সিজন সফলভাবে সঞ্চালনা করেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। মাঝে তৃতীয় সিজনে সঞ্চালকের ভূমিকায় ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে এবার নতুন সিজনে দর্শকরা দেখতে পাবেন সম্পূর্ণ নতুন মুখ।

সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোতে দেখা যায়, দাদাগিরির সঞ্চালকের দায়িত্ব পেয়ে কিছুটা দ্বিধায় পড়েছেন দেব। সেখানে তিনি বলেন, “কোথায় দাদা (সৌরভ গাঙ্গুলী), আর কোথায় আমি!” পরে যীশু সেনগুপ্ত ও আবির চ্যাটার্জি তাকে উৎসাহ দিয়ে বলেন, “আমরা পারলে তুমি কেন পারবে না?”

নতুন সিজনের ট্যাগলাইন রাখা হয়েছে— “দাদাগিরি না করেও, দাদাগিরি করা যায়!”। ইতোমধ্যেই প্রোমোটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন যাত্রার অনুভূতি জানিয়ে দেব লিখেছেন, “একটু নার্ভাস, একটু খুশি। তবে সবকিছুর ঊর্ধ্বে প্রচণ্ড উত্তেজিত। একেবারে নতুন জার্নি শুরু করছি।”

এরই মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নতুন সিজনের অডিশন সম্পন্ন হয়েছে। এখন শুধু শুটিং শুরু এবং নতুন সিজনের সম্প্রচারের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!