1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
থানার দেয়ালের পাশে পড়েছিল শটগান ও গুলি - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

থানার দেয়ালের পাশে পড়েছিল শটগান ও গুলি

প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুর থানার দক্ষিণ পাশের প্রাচীর সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় শটগান ও চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

যার মধ্যে রয়েছে ছয়টি ১২ বোর শটগানের সীসা গুলি, একটি ৭.৬২ চাইনিজ রাইফেলের গুলি, তিনটি .২২ বোরের গুলি ও একটি স্টিলের তৈরি পুলিশের মনোগ্রাম।

রোববার (১০ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর থানার দক্ষিণ পাশের প্রাচীর সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।

সোমবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মোহাম্মদপুর থানার দক্ষিণ পাশের প্রাচীর সংলগ্ন স্থানে একটি লাল রঙের ব্যাগ দীর্ঘক্ষণ পড়ে আছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারে। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের টহলদল উল্লিখিত স্থানে লাল রঙের ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র ও গুলি উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!