1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের

প্রতিনিধি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রাখল বাংলাদেশের মেয়েরা। শেষ দুই ম্যাচের মধ্যে একটি জয় পেলেই সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করবে নিগার সুলতানা জ্যোতির দল। আবার কোনো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়ে এক পয়েন্ট পেলেও বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৫ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান করে থাইল্যান্ডের মেয়েরা।

নেপালের মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু শুরুটা ভালো হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। প্রথম বলেই গোল্ডেন ডাক খেয়ে সাজঘরের পথ ধরেন ওপেনার দিলারা আক্তার। আর ৯ বলে ১১ রান করে আউট হন শারমিন আক্তার।

তৃতীয় উইকেট জুটিতে শুরুর চাপ সামলে নেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও শবানা মোস্তারি। এসময় দুজন মিলেন গড়েন ১১০ রানের জুটি। তাতেই শক্তিশালী স্কোরের ভিত্তি পেয়ে যায় দল। এই দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। আউট হওয়ার আগে ৪৩ বলে তিনটি চার ও চারটি ছক্কার মারে ৫৬ রান করেন জুয়াইরিয়া। আর ৪২ বলে নয়টি চার ও একটি ছয়ের মাধ্যমে ৫৯ রান করেন শবানা।

পরে অবশ্য ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। তবে মাত্র ৬ বলে ১৫ রানের ক্যামিও ইনিংসটি খেলেন রিতুমনি। এছাড়া স্বর্ণা আক্তার ৪, নিগার সুলতানা জ্যোতি ৬, রাবেয়া খান ৫ ও ফাহিমা খাতুন ১ রান করেন।

রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারালেও পরের তিনজন ব্যাটার ইতিবাচক ব্যাট করতে থাকেন। কিন্তু পরের ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে যায় থাই মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন নাথাকান চান্থাম। নারুয়েমোল চাইহাই করেন ৩০ রান। আর ২৯ রান আসে নান্নাপাত কোনছারোয়েনকাই। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মারুফা ইসলাম। দুটি করে উইকেট পেয়েছেন রিতুমনি ও স্বর্ণা আক্তার। আর একটি উইকেট নেন ফাহিমা খাতুন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!