1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
থাইল্যান্ড থেকে যে বার্তা দিলেন মিম - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

থাইল্যান্ড থেকে যে বার্তা দিলেন মিম

বিনোদন ডেস্ক :

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন হাজারো মানুষ।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও মেতেছে বর্ষবরণ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে। পর্দার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম এক পোস্ট দিয়ে কিছু ছবি শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
বর্তমানে অভিনেত্রী ছুটি কাটাতে গেছেন থাইল্যান্ড। সেখান থেকেই ভক্ত-অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন। ছবি শেয়ার করে মিম ক্যাপশনে লিখেছেন, ‘নতুন বছর হোক ভালোবাসায় পূর্ণ, স্বপ্নে ভরা — শুভ নববর্ষ।’

ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। শেয়ার করা ছবিতে দেখা যায়, নববর্ষের সাজে মিষ্টি হাসিতে ফুল বাগানে ধরা দিয়েছেন তিনি। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘শুভ নববর্ষ সুন্দরী।’ আরেকজনের কথায়, ‘মাশাল্লাহ অনেক কিউট লাগছে আপনাকে।’

প্রসঙ্গত, শোভাযাত্রায় বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এতে ফিলিস্তিনের পতাকা ও প্রতীকী মোটিফ যেমন- তরমুজের ফালি ব্যবহৃত হয়েছে।

পাশাপাশি শোভাযাত্রায় ৭টি বড়, ৭টি মাঝারি ও ৭টি ছোট মোটিফসহ মোট ২১টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। মূল মোটিফ ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। এ ছাড়াও শোভাযাত্রায় পায়রা, মাছ, বাঘ এবং আলোচিত ‘মুগ্ধর পানির বোতল’-এর শিল্পরূপ প্রদর্শিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!