1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তিশা কাণ্ডে ‘সুষ্ঠু বিচার’ চাইলেন অথৈ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তিশা কাণ্ডে ‘সুষ্ঠু বিচার’ চাইলেন অথৈ

প্রতিনিধি

ছোট পর্দার বর্তমান সময়ের আলোচিত দুই মুখ তানজিন তিশা ও সামিয়া অথৈ। তবে এবার অভিনয়ের রসায়ন নয় বরং শুটিং সেটে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়ালেন এই দুই অভিনেত্রী। সামিয়া অথৈকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে তানজিন তিশার বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক মর্যাদা রক্ষা ও ‘সুষ্ঠু বিচার’ দাবি করেছেন অথৈ।

এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে অথৈ দাবি করেন, শুটিং সেটে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করা হয়েছে। তিনি বলেন, ‘আমার ড্রাইভার দেখেছে, উনি আসলে সেটে ঢোকার আগে গাঁজা খেয়ে ঢুকেছেন। ড্রাইভারে ভাষ্য অনুযায়ী, উনি যখন আমাকে মারার সিনটি করতে আসছিলেন, তার ঠিক আগ মুহূর্তে ফোনের মধ্যে চিৎকার চেঁচামেচি করছিলেন।

বিনা কারণে এমন আচরণের বিচার চেয়ে সামিয়া অথৈ ইতোমধ্যে অভিনয় শিল্পী সংঘের দারস্থ হয়েছেন। অভিনেত্রীর ভাষ্যে, ‘গাঁজা বা অন্য কিছু খেয়ে উনি এসেছিলেন কি না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার; কিন্তু কর্মক্ষেত্রে অন্য একজন আর্টিস্টকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা তো অন্যায়। আমি শিল্পী সংঘের নেতা নাসিম আহমেদ অপু ভাইকে ফোন দিয়ে বিস্তারিত জানিয়েছি।’

তার কথায়, ‘ আমি ওনাকে বলেছি যে, আমরা সবাই শিল্পী। আমাদের প্রত্যেকের সম্মান আছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপু ভাই আমাকে লিখিত বিবৃতি দেওয়ার পরামর্শ দিয়েছেন, আমি দ্রুতই তা জমা দেবো। বড় কোনো আর্টিস্টের ভুলে যদি কেউ ব্যথা পায়, তবে সাধারণত তারা এসে খোঁজ নেন।’

শুটিং সেটের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে অথৈ আরও বলেন, ‘ আমি নিজেও জুনিয়রদের সাথে কাজ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করি। কিন্তু সেদিন চরিত্রের প্রয়োজনে আঘাত করার পর তিশা আপু একবার দুঃখ প্রকাশ তো করেনই নি, উল্টো আমাকেই সরি বলতে বলেছেন। আমার মনে হয় ওনার বোঝা উচিত ছিল কাকে সরি বলা উচিত। আমি বিষয়টি ওনার ওপরই ছেড়ে দিলাম। উনি যদি নিজের ভুল বুঝতে পারেন, তবে কোনো একদিন নিজেই এসে আমাকে সরি বলবেন।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!