1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তিনটি অ্যাম্বুলেন্সই অকেজো, ভোগান্তিতে রোগী-স্বজনরা - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

তিনটি অ্যাম্বুলেন্সই অকেজো, ভোগান্তিতে রোগী-স্বজনরা

প্রতিনিধি

দূরদূরান্তের রোগী আনা-নেওয়ার জন্য নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সগুলো বিকল হয়ে পড়ে আছে। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছে রোগী ও স্বজনেরা। এ অবস্থায় জরুরি চিকিৎসার জন্য বেশি টাকা খরচ করে বেসরকারি অ্যাম্বুলেন্সে শহরে যেতে হচ্ছে রোগীদের। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তবে অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে সেবা বন্ধ থাকার বিষয়টি জানেন না বলে দাবি করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স না থাকা এবং সুনির্দিষ্ট ব্যবস্থাপনার ঘাটতির সুযোগ নিয়ে একটি চক্র এ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের ব্যবসা গড়ে তুলেছে। হাসপাতালের ভেতরেই তাদের অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড। কিন্তু তাদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই। অথচ এই হাসপাতাল থেকে প্রতিদিন অন্তত ৫-৭ জন রোগীকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়।

জানা গেছে, ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি অ্যাম্বুলেন্সের একটি সচল ছিল। প্রায় দুই মাস ধরে একমাত্র অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়ে আছে। এ ছাড়া হাসপাতালের গ্যারেজে আগে থেকেই দুটি অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে বছরের পর বছর পড়ে আছে। এগুলো মেরামত করে কাজে লাগানোর বিষয়েও উদাসীন কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের দাবি, অকেজো গাড়ি সংস্কার বা নিলামে বিক্রির প্রক্রিয়া জটিল।

ডিমলা উপজেলা শহরে পাঁচটির অধিক ব্যক্তি মালিকানাধীন অ্যাম্বুলেন্স আছে। সরকারি মূল্যতালিকা অনুযায়ী প্রতি কিলোমিটারে ১০ টাকা হারে ভাড়া আদায় করার কথা থাকলেও রোগী পরিবহনে তা মানছে না ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্সগুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!