1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়েছিলেন মো. সাহাবুদ্দিন - NEWSTVBANGLA
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়েছিলেন মো. সাহাবুদ্দিন

প্রতিনিধি

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিন বছরের ব্যবধানে বাংলাদেশের তিনটি ভিন্ন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে শপথ পড়িয়েছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি বিরল ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে।

গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই অনুষ্ঠানে তার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ পড়ান তিনি।

এর আগে ২০২৪ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। পরে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়।

এরপর একই বছরের ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরও শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ফলে ২০২৪, ২০২৫ ও ২০২৬—পরপর তিন বছরে তিনটি ভিন্ন সরকারের শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাহাবুদ্দিন।

এর আগে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর প্রায় ১০ বছরের দায়িত্বকালে শেখ হাসিনার নেতৃত্বাধীন দুটি পূর্ণাঙ্গ সরকার বা মন্ত্রিসভাকে শপথ পড়িয়েছিলেন। তিনি ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!