ইপেপার / প্রিন্ট
দেশের বরেণ্য অভিনেতা তারিক আনাম খানের কাছ থেকে সরাসরি অভিনয় শেখার সুযোগ পাচ্ছেন আগ্রহীরা। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির আয়োজন ‘চরকি কার্নিভাল’-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ অভিনয় বিষয়ক মাস্টারক্লাস।
চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য এই মাস্টারক্লাসে অংশগ্রহণকারীদের ক্যামেরার সামনে অভিনয়, চরিত্র নির্মাণ, সংলাপ উপস্থাপন এবং পারফরম্যান্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশল শেখাবেন তারিক আনাম খান।
এ ক্লাসে অংশ নিতে আগ্রহীদের ২২ জুনের মধ্যে নিবন্ধন করতে হবে। সীমিত আসনের কারণে মাত্র ২৫ থেকে ৩০ জন অংশগ্রহণের সুযোগ পাবেন। আগে নিবন্ধনকারীরাই অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচিত হবেন।
৩ জুলাই সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই বিশেষ সেশন। অভিনয়প্রেমী ও নতুন শিল্পীদের জন্য এটি হতে পারে একজন কিংবদন্তি অভিনেতার কাছ থেকে শেখার বিরল সুযোগ।
উল্লেখ্য, একই অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন কনটেন্টকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি প্রয়াত কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী Karina Kaiser-কে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।