1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডিসেম্বরে মহারাষ্ট্রে ৪৩, দিল্লিতে ২৫ বাংলাদেশি গ্রেপ্তার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ

ডিসেম্বরে মহারাষ্ট্রে ৪৩, দিল্লিতে ২৫ বাংলাদেশি গ্রেপ্তার

প্রতিনিধি

সদ্য শেষ হওয়া ডিসেম্বরের ০১ থেকে ৩১ তারিখের মধ্যে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন ৪৩ জন বাংলাদেশি। এর মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে গত চারদিনে।

বুধবার এক জানুয়ারি এক বিবৃতিতে এ তথ্য উল্লেখ করে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) জানিয়েছে, গত চার দিনে রাজধানী মুম্বাই, ছত্রপতি শম্ভাজিনগর, নাসিক এবং নান্দেডে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ৯ বাংলাদেশিকে।

বৈধ নথি না থাকার কারণেই মূলত গ্রেপ্তার করা হয়েছে ৪৩ জনকে। এদের কয়েক জনের বিরুদ্ধে ভুয়া নথি তৈরির অভিযোগও রয়েছে। ইতোমধ্যে এই বাংলাদেশিদের আসামি করে ১৯টি মামলা করেছে মহারাষ্ট্র পুলিশের এটিএস।

ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, গত আগস্ট মাসে শেখ হাসিনার ভারতে পলয়ান এবং তার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশের হার বাড়ছে বৃদ্ধি পেয়েছে। অনুপ্রবেশকারী এই বাংলাদেশিদের ধরতে গোটা দেশেই অভিযান শুরু করেছে পুলিশ।

এ ধারাবাহিকতায় মহারাষ্ট্রের মতো ভারতের কেন্দ্রীয় রাজধানী দিল্লিতেও শুরু হয়েছে ধরপাকড়। ডিসেম্বরের শুরু থেকে শেষ পর্যন্ত দিল্লির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো প্রক্রিয়াও শুরু হয়েছে।

গত ডিসেম্বরের শুরুতে রাজধানী ও আশপাশের এলাকাগুলোতে বসবাসকারী অবৈধ অভিবাসী বিষয়ক একটি নির্দেশিকা জারি করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কার্যালয়। তারপর তাদের খুঁজে বের করতে স্থানীয় থানাগুলির পুলিশকর্মী এবং অন্য কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তারা বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ শুরু করেছেন।

দিল্লি পুলিশসূত্রে জানা গেছে, এখন পর্যন্ত দিল্লিতে প্রায় ১৭৫ জন বাংলাদেশিকে অবৈধ অভিবাসী সন্দেহে চিহ্নিত করেছে পুলিশ। তাদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!