1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ড. ইউনূসও বিএনপির মতো নির্যাতিত : আযম খান - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

ড. ইউনূসও বিএনপির মতো নির্যাতিত : আযম খান

প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও নির্যাতিত হয়েছিলেন। ফ্যাসিবাদের সময় ড. ইউনূসকে শতশত কাল্পনিক হয়রানিমূলক মামলা দেওয়া হয়, যেমন বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানি ও গায়েবি হামলা দেওয়া হয়েছিল। সেরকমই ড. মুহাম্মদ ইউনূসও নির্যাতিত হয়েছিলেন।’

গতকাল টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আযম খান বলেন, ‘আপনি প্রধান উদেষ্টা হয়েছেন, নির্যাতনকারী ফ্যাসিবাদ পালিয়ে গেছে। তাই আপনার প্রতিশ্রুতি বাংলাদেশটাকে সমৃদ্ধির যাত্রায় ফিরিয়ে নিয়ে আসবেন। আপনার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করবেন। ইতোমধ্যেই প্রতিপক্ষ রাজনৈতিক দল বুঝে গেছে, তারা প্রতিদিন বোরকা পড়ে মা-বোনদের কাছে যায়। তারা একটি ভুল তথ্য দিয়ে আসে এবং সেটা ভুল না শুধু, ধর্মের বিরুদ্ধে তথ্য দিয়ে আসে। সেটা হলো, আমাদের ভোট দেন, আমরা আপনাদের বেহেস্তের চাবি নিয়ে এসেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবেন। তার পরবর্তী সময়ে আরও একটু দেরিতে আমাদের আগামীদিনের রাষ্ট্রনায়ক ও দেশনায়ক তারেক রহমান আসবেন। সারা বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করবার জন্য ও দেশনায়ক তারেক রহমানকে বরণ করার জন্য অপেক্ষা করছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর। অন্যদের মধ্যে এতে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!