1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রাফিক পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে ভ্যানচালকদের সড়ক অবরোধ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ

ট্রাফিক পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে ভ্যানচালকদের সড়ক অবরোধ

প্রতিনিধি

নারায়ণগঞ্জে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ব্যাটারিচালিত ভ্যানচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। ট্রাফিক পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শতাধিক ভ্যানচালক। রোববার (১২ জানুয়ারি) দুপুরে নগরীর চাষাড়ায় ভ্যান গাড়ি থামিয়ে রেখে বিবি সড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ করেন তারা।

ভ্যানচালকদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন গণসংহতি আন্দোলনের জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় শহরে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ সমস্যা সমাধানের আশ্বাস দিলে ভ্যানচালকরা সড়ক অবরোধ তুলে নেন।

জানা যায়, রোববার দুপুরে প্রথমে নগরীর চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ও পরে চাষাড়া গোল চত্বরে এলোপাতাড়িভাবে ভ্যান রেখে সড়কে অবরোধ করেন চালকরা। নারায়ণগঞ্জ ব্যাটারিচালিত ভ্যান মালিক-শ্রমিক সংহতির ব্যানারে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শহরে।

ভ্যানচালকদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ট্রাফিক পুলিশ ব্যাটারিচালিত ভ্যানচালকদের কাছ থেকে প্রতি মাসে ৫০০ টাকা করে চাঁদা আদায় করতো। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভ্যান চালকরা মাসিক চাঁদা দেওয়া বন্ধ করে দেন। ফলে ট্রাফিক পুলিশ এখন তাদের ভ্যান আটক করে জরিমানার নামে এক হাজার টাকা করে চাঁদা আদায়সহ নানাভাবে হয়রানি করছে। অবিলম্বে ট্রাফিক পুলিশের এই চাঁদাবাজি বন্ধের দাবি জানান ভুক্তভোগী ভ্যানচালকরা। ভ্যানচালকদের সঙ্গে সংহতি প্রকাশ করে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ।

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন জানান, ভ্যানচালকরা নিম্ন আয়ের মানুষ। তারা পরিশ্রম করে মালামাল পরিবহন করেন। কিন্তু ট্রাফিক পুলিশ নানা অজুহাতে তাদের কাছ থেকে প্রতিনিয়ত চাঁদা আদায় করছে। আমরা পুলিশের এ ধরনের চাঁদাবাজি বন্ধের দাবি জানাই।

নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, এ বিষয়ে তাদের কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দিতে বলা হয়েছিল। কিন্তু তারা অভিযোগ না দিয়েই চলে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!