1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঝটপট রান্না সারতে চান? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ঝটপট রান্না সারতে চান?

প্রতিনিধি

মাছ, মাংস হোক বা পনির— রান্নার আগে বেশ খানিক ক্ষণ মশলা মাখিয়ে রেখে দিলে রান্নার স্বাদ বেড়ে যায় বহু গুণ। চটজলদি রান্না করতে চান? যত ক্ষণ বেশি ম্যারিনেট করে রাখতে পারবেন, রান্না হতেও কিন্তু ততই কম সময় লাগে। তবে বিভিন্ন রান্নার ক্ষেত্রে মশলা মাখানোর পদ্ধতি কিন্তু আলাদা। যে কোনও পদ রান্নার আগে ঠিক কী কী নিয়ম মেনে চললে রান্না আরও সুস্বাদু হবে, রইল তার হদিস।

১) পাঁঠার মাংস ম্যারিনেটের সময় বিভিন্ন মশলার সঙ্গে পেঁপে বাটা দিয়ে মাখিয়ে রাখতে পারেন। পেঁপেতে প্যাপাইন নামক উৎসেচক থাকে। ফলে মাংস সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না।

২) রান্নার আগে মশলা মাখিয়ে রাখার সময়ে খুব বেশি নুন দেবেন না। কাঁচা অবস্থায় মশলা চেখে দেখা যায় না। তাই নুন বেশি হয়ে গেলে সমস্যায় পড়তে পারেন। নুনের সঙ্গে লেবুর রস, গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নেবেন। সেই সঙ্গে সামান্য চিনিও দিতে পারেন।

৩) তন্দুরিজাতীয় কোনও রান্না করার সময় মাছ, মাংস বা পনিরের ম্যারিনেশনে কখনওই জল ব্যবহার করবেন। মনে রাখবেন দইতেও জল থাকে। তাই ওই ধরনের খাবার রান্নার সময় জল ঝরানো দই ব্যবহার করতে ভুলবেন না যেন।

৪) মাছ, মাংসে মশলা মাখিয়ে ফ্রিজে রাখতে ভুলবেন না যেন। ঘরের তাপমাত্রায় থাকলে নানা রকম ব্যাক্টেরিয়ার প্রকোপ পড়তে পারে। অ্যালুনিয়ামের পাত্রে কখনওই ম্যারিনেট করে রাখা উচিত নয়। কাচের বাটিতে মশলা মাখিয়ে রাখলে দীর্ঘ ক্ষণ রেখে দিলেও ক্ষতি নেই।

৫) মাছ রান্না করার সময়ে এক ঘণ্টা মশলা মাখিয়ে রাখলেই যথেষ্ট। না হলে রান্নার সময়ে মাছ ভেঙে যেতে পারে। চিকেনের ক্ষেত্রে দুই থেকে তিন ঘণ্টা রাখতে পারেন। মটন রান্নার আগে অন্তত আট ঘণ্টা মশলা মাখিয়ে রাখলে সেই মাংস খুব সহজে সেদ্ধ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!