1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জেলে কাটানো মুহূর্তগুলো জীবন পাল্টে দিয়েছে : রিয়া চক্রবর্তী - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

জেলে কাটানো মুহূর্তগুলো জীবন পাল্টে দিয়েছে : রিয়া চক্রবর্তী

প্রতিনিধি

জেলে কাটানো মুহূর্তগুলো জীবন পাল্টে দিয়েছে : রিয়া চক্রবর্তী
বলিউডের আলোচিত অভিনেত্রী রিয়া চক্রবর্তী আবারও নজর কেড়েছেন নিজের জীবনের অন্ধকার অধ্যায়ের গল্প শেয়ার করে। ২০২০ সালে প্রেমিক সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যু ও মাদককাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলজীবন কাটান রিয়া, সেই দুঃসহ দিনগুলোর ভয়ংকর স্মৃতি এবার উন্মুক্ত করেছেন। প্রেমের ট্র্যাজেডি, জনমনে ছড়িয়ে পড়া আক্রমণাত্মক গসিপ আর কারাগারের একাকিত্ব—সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়া রিয়ার জীবনের সেই অজানা দিক এবার সামনে এসেছে।
ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে জেলজীবনের স্মৃতিচারণা করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি ২৮ দিন জেলে ছিলাম। ওখানে দেখেছি অধিকাংশ নারীই বিচারাধীন, অথচ অসহায়। অনেকেই নির্দোষ।’
জেলের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে জীবনের প্রকৃত মূল্য। তার কথায়, ‘যখন চারদিকে অন্ধকার, জীবনে কিছুই থাকে না, তখন তুমি বুঝতে পারবে, আসলে তোমার জীবন কী ছিল। আমি জানি জেলের ডাল-ভাতও পিৎজার মতো মনে হয়। সেখানে গেলে বোঝা যায়, জীবনে মাত্র ৩-৪ জন বন্ধু আছে, বাকিরা কেউই প্রকৃত নয়।’
রিয়া জেলে বসে ডায়েরি লিখতেন বলেও জানিয়েছেন। ‘তিনি ডায়েরিতে লিখেছেন জেলের ভেতরের মানুষ বাইরের মানুষদের থেকে অনেক ভালো। ওখানে কোনো সমাজ নেই, কোনো নিয়ম নেই। সবাই পরিবার থেকে বিচ্ছিন্ন।’ পুলিশের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন অভিনেত্রী। রিয়া চক্রবর্তী, জেলে কাটানো মুহূর্তগুলো তার জীবন পাল্টে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!