1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুলাইয়ের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

জুলাইয়ের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে

প্রতিনিধি

জুলাইয়ের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে
জুলাই মাসে প্রাণ হারানো ও আহত আন্দোলনকারীদের আকাঙ্ক্ষার ভিত্তিতেই বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করা উচিত বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্য প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাকালীন সদস্য সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
রোববার (২৫ মে) বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত ‘জুলাই ঐক্য’র প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।
জুলাইয়ের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতীয় হস্তক্ষেপ ও আধিপত্যবাদ মোকাবিলার লক্ষ্যেই এ সমাবেশের আয়োজন করা হয়।

আলী আহসান জুনায়েদ বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মনে রাখতে হবে, আপনারা শহীদ ও আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে আছেন। তাই রাষ্ট্র পরিচালনায় তাদের আকাঙ্ক্ষা ও আত্মত্যাগকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র এ জাতির মুক্তির আকাঙ্ক্ষার সনদ হবে। এ ঘোষণাপত্র জারি করতে হবে। আমরা শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আহত ও জীবনবাজি রাখা যোদ্ধাদের নিরাপত্তার নিশ্চয়তা চাই।

এ সময় তিনি দাবি করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও শেখ হাসিনার হুমকির বিপরীতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, ৫ আগস্টের মধ্য দিয়ে জুলাই যোদ্ধারা দিল্লির আধিপত্যবাদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্লোগান হয়ে দাঁড়িয়েছে-‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা।’ মানুষ আর দাসত্ব মেনে নেয় না, তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যদি ফ্যাসিবাদের ছায়া আবারও দেখা যায়, জুলাই যোদ্ধারা জীবন দিতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম বলেন, গত ১৬ বছর ধরে খুনি হাসিনা ও তার দোসররা ভারতের প্রেসক্রিপশনে আমাদের শিক্ষা ব্যবস্থা, বিচার বিভাগ ও সংস্কৃতি ধ্বংস করেছে। জামায়াত নেতাদের ফাঁসি, শাপলা চত্বরে গণহত্যা ও কওমি আলেমদের হত্যা সেই শাসনব্যবস্থার চরম নিপীড়নের উদাহরণ।

তিনি অভিযোগ করে বলেন, জুলাই বিপ্লবের পর ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার আশা ছিল। কিন্তু কিছু ঠিকাদার তা নষ্ট করেছে। মধ্যবিত্ত শ্রেণি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্রদের আত্মত্যাগের স্বীকৃতি দেওয়া হয়নি।

আবু সাদিক কায়েম আরও বলেন, নয় মাস পরেও শহীদদের বিচার এবং আহতদের সুচিকিৎসার জন্য আন্দোলন করতে হচ্ছে। এটা সরকারের জন্য চরম লজ্জার। উপদেষ্টারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে পদত্যাগ করুন-ছাত্রজনতা দায়িত্ব নিতে প্রস্তুত আছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনারা যদি শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেন, তাহলে খুনি হাসিনার চেয়েও খারাপ পরিণতি আপনাদের হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!