1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুড়ী-বড়লেখায় সুপেয় পানি ও স্যানিটেশনে নতুন বিশেষ বরাদ্দ নেই: সংসদে মন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জুড়ী-বড়লেখায় সুপেয় পানি ও স্যানিটেশনে নতুন বিশেষ বরাদ্দ নেই: সংসদে মন্ত্রী

প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সুপেয় পানি ও স্যানিটেশন খাতে নতুন কোনো বিশেষ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সরকার।

শনিবার (২৮ মার্চ ২০২৬) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশ্নটি করেছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ

মন্ত্রী জানান, যদিও নতুন কোনো বিশেষ বরাদ্দের পরিকল্পনা নেই, তবে চলমান ও সমাপ্ত প্রকল্পগুলোর মাধ্যমে ইতোমধ্যে এ অঞ্চলে সুপেয় পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারিত হয়েছে

সম্পন্ন প্রকল্পের চিত্র

২০২৫ সালের ডিসেম্বরে শেষ হওয়া একটি প্রকল্পের আওতায় জুড়ী ও বড়লেখায় নির্মিত হয়েছে—

  • ৫০০টি সাবমার্সিবল পাম্প ও জলাধারসহ গভীর নলকূপ
  • ১০০টি রিংওয়েল
  • ৩২টি কমিউনিটি পানি সরবরাহ ইউনিট
  • ৫২৫টি টুইনপিট ল্যাট্রিন
  • ১৬টি পাবলিক টয়লেট
  • ৩২টি কমিউনিটি ল্যাট্রিন

চলমান বরাদ্দ ও উন্নয়ন

মন্ত্রী আরও জানান, ‘নিরাপদ পানি সরবরাহ প্রকল্প (২০২০–২০২৬)’ এর আওতায় গত ছয় অর্থবছরে—

  • জুড়ী উপজেলায় ৮৩৭টি গভীর নলকূপ, ১টি পাইপড ওয়াটার স্কিম ও ১৮টি কমিউনিটি ইউনিট
  • বড়লেখা উপজেলায় ১,৪১০টি গভীর নলকূপ, ১টি পাইপড ওয়াটার স্কিম ও ১৮টি কমিউনিটি ইউনিট

এছাড়া ‘গ্রামীণ স্যানিটেশন প্রকল্প’-এর আওতায়—

  • জুড়ীতে ৩০০টি ও বড়লেখায় ৫০০টি উন্নত ল্যাট্রিন
  • উভয় উপজেলায় ৪টি করে কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয়েছে

মন্ত্রী বলেন, এসব প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর পানি সংকট নিরসন ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা সম্ভব হচ্ছে। নতুন বিশেষ বরাদ্দ না থাকলেও বিদ্যমান উদ্যোগের সুফল ইতোমধ্যেই জনগণ পেতে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!