1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জামায়াত কারো চোখ রাঙানি পরোয়া করে না : রফিকুল ইসলাম খান - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

জামায়াত কারো চোখ রাঙানি পরোয়া করে না : রফিকুল ইসলাম খান

প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গত ১৬ বছর জামায়াতের কর্মীদের ওপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। কিন্তু আমরা কেউ ঘাবড়ে যাইনি। জামায়াতে ইসলামী কারো চোখ রাঙানির পরোয়া করে না। জামায়াতে চাঁদাবাজ, সন্ত্রাসের কোনো সুযোগ নেই।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলাম নওগাঁ জেলা শাখা আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলন।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে তারা জামায়াতকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। জামায়াত এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। সচিবালয় থেকে শুরু করে সব জায়গায় এখন জামায়াতকে নিয়ে আলোচনা হচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন মহিলারা। অমুসলিমরা সমান নাগরিক সুবিধা ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। ৩০০টি আসনে জামায়াতে ইসলামি প্রার্থী ঘোষণা করলেও আগামী নির্বাচনে ইসলামপন্থিদের ঐক্যের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত।

সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির খ ম আব্দুর রাকিবের সভাপতিত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক আমির প্রফসর আবুল হাসেম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল পরিচালক আব্দুস সবুর, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি, আ স ম সায়েম, জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল আলম, জেলা জামায়াতের শুরা সদস্য খবিরুল ইসলামসহ বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!