1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকের ঘটনায় জিডি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকের ঘটনায় জিডি

প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (টুইটার) হ্যান্ডেল হ্যাকের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হ্যাক হওয়ার পর ওই অ্যাকাউন্ট থেকে একটি ‘আপত্তিকর’ পোস্ট দেওয়া হয়েছিল বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাতিরঝিল থানায় গিয়ে এই জিডি করেন জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

আজ (রোববার) বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।

তিনি বলেন, ‘এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গত রাতে জিডি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই জিডি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

দলীয় সূত্র জানায়, গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার পরপরই আমিরের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়। এর কিছুক্ষণ পর সাড়ে ৪টার দিকে হ্যাকড অ্যাকাউন্ট থেকে একটি অপ্রত্যাশিত ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পরপরই জামায়াতে ইসলামীর সাইবার দল অ্যাকাউন্টটি উদ্ধারে কাজ শুরু করে। বিকেল ৫টার কিছু সময় পর অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব হয় এবং বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হয়।

জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অ্যাকাউন্টটি অল্প সময় হ্যাকড থাকলেও সেই সুযোগে দেওয়া বিতর্কিত পোস্টটির স্ক্রিনশট ও কপি ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্মে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধ করা এবং দায়ীদের শনাক্ত করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে দলটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!