1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র: ধর্মমন্ত্রী - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র: ধর্মমন্ত্রী

অনলাইন ডেস্ক :

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। আর আজ আমরা স্বাধীন রাষ্ট্রের নাগরিক। তিনি আজ সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত খতমে কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

ফরিদুল হক খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য স্থির করেছেন। এ লক্ষ্য অর্জনে আমাদের সকলকে একত্র হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশে এখন প্রায় ২৫ হাজার হাফেজ রয়েছেন।

কোরআনের এই পাখিরা বিশ্ব দরবারে আমাদের জাতিকে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছে। তিনি এ ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বঙ্গবন্ধু, তাঁর পরিবারের সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ধর্মসচিব মু আ. হামিদ জমাদ্দার।

এতে অন্যদের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আ. আউয়াল হাওলাদার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নজিবর রহমান, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক এএসএম শফিউল আলম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!