1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জঙ্গল সলিমপুর র‍্যাব হত্যাকান্ডে পৃথক অভিযানে ২০ আসামী গ্রেফতার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

জঙ্গল সলিমপুর র‍্যাব হত্যাকান্ডে পৃথক অভিযানে ২০ আসামী গ্রেফতার

প্রতিনিধি

বহুল আলোচিত র‍্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় অভিযানে পৃথক পৃথক অভিযানে এখন পর্যন্ত ২০ আসামি গ্রেফতার।

র‍্যাব-৭ চট্টগ্রাম সূত্র জানায়, গত ১৯ জানুয়ারি ২০২৬ইং তারিখে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা কালে কতিপয় দুষ্কৃতিকারীরা র‍্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় র‍্যাবের চার সদস্য গুরুত্বর রক্তাক্ত জখম প্রাপ্ত হলে অন্যান্য র‍্যাব সদস্যরা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক র‍্যাবের ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়।

উক্ত ঘটনায় র‍্যাব-৭, চট্টগ্রাম বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় ২৯ জনকে এজাহারনামীয় এবং ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২৪, তারিখ-২২ জানুয়ারি ২০২৬ইং; ধারাঃ ৩৫৩/৩৩২/২২৪/২২৫/৩৩৩/৩০৭/৩৮৬/৩৬৪/৩৪২/৪২৭/৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৭ চট্টগ্রাম এর আভিযানিক দল বিভিন্ন সময় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে সূত্রে বর্ণিত মামলায় এখন পর্যন্ত সর্বমোট ১৩ জন এবং পুলিশ কর্তৃক ৭ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

অপারেশনের বিস্তারিত নিম্নরুপঃ
গত ২৭ মার্চ ২০২৬ইং তারিখ আনুমানিক সাড়ে পাঁচটার দিকে র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে এবং র‍্যাব-১১ নারায়ঞ্জ এর যৌথ অভিযানিক দল নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন নবগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ২৯ নং আসামি মোঃ পারভেজ (৩৫) পিতা-নুরুল হক, সাং-জঙ্গল সলিমপুর, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।এছাড়াও গত ২৭ মার্চ ২০২৬ইং তারিখ আনুমানিক ১৬৫০ ঘটিকায় র‍্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানাধীন থানাধীন উদালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি মোঃ বেলাল(৩০) পিতা-মহসিন আলী, সাং-জঙ্গল সলিমপুর, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

যথাক্রমে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ মার্চ ২০২৬ইং তারিখ আনুমানিক ১৮৩০ ঘটিকায় র‍্যাব-৭ চট্টগ্রাম এর অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়োজিত বোস্তামী থানাধীন শেরশাহ, বাংলাবাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ২৪ নং আসামি সাইদুল ইসলাম(২৬) পিতা-মৃত মনতাজ মিয়া, সাং-টুকা মিয়া, হাজীবাড়ি, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গত ২৩ মার্চ ২০২৬ইং তারিখ আনুমানিক ১২:৩০ ঘটিকায় র‍্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ১৬ নং আসামি মোঃ মিজানুর রহমান সোহান(১৯), পিতা-শাহজাহান মোস্তফা, সাং-জঙ্গল সলিমপুর, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখ আনুমানিক ১৩৪৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল জেলার সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ কাট্টালী এলাকায় অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত আসামি মোঃ সেলিম(৩৫) পিতা-লাল মিয়া, সাং-উত্তর সলিমপুর, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখ আনুমানিক ১৫:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যা-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত আসামী মোঃ সেকেন্দার মিয়া প্রকাশ ইয়াকুব(৪৩) পিতা-লাল মিয়া, সাং-১০ নং সলিমপুর, জাফরাবাদ, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গত ২২ জানুয়ারি ২০২৬ইং তারিখ আনুমানিক ১৩১০ ঘটিকায় র‍্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়োজিত বোস্তামী থানাধীন ইকবাল কনভেনশন হল এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ১১ নং আসামি মোঃ ইউনুছ আলী হাওলাদার(৬২), পিতা-সোনাম উদ্দিন হাওলাদার, সাং-গোলখালী, থানা-মির্জাগঞ্জ জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতার কৃত আসামি মোঃ ইউনুছ আলী হাওলাদার এর দেয়া তথ্য মতে গত ২২ জানুয়ারি ২০২৬ইং তারিখ আনুমানিক ১৪২০ ঘটিকায় র‍্যাব-৭, চট্টগ্রাম এর অপর একটি অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ওয়াসা গলি এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত মামলার ২৬ নং আসামি খন্দকার জাহিদ হোসেন (৩৯), পিতা-মৃত নবীন উদ্দিন, সাং-মোহাম্মদপুর, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গত ২৪ জানুয়ারি ২০২৬ইং তারিখ আনুমানিক ০২১০ ঘটিকায় র‍্যাব-৭, চট্টগ্রাম চট্টগ্রাম এবং র‌্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে ২১ নং এজাহারনামীয় আলীরাজ হাসান প্রকাশ সাগর (২৮), পিতা-মৃত রহমত আলী, সাং-১০ নং জঙ্গল সলিমপুর, থানা-সিতাকুন্ড জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গত ২৫ জানুয়ারি ২০২৬ইং তারিখ আনুমানিক ১৭৫৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তদন্তেপ্রাপ্ত মোঃ মিজান (৫৩), পিতা-শাহজাহান মোল্লা প্রকাশ দেলোয়ার হোসেন, সাং-নরুমপুর, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গত ২৬ জানুয়ারি ২০২৬ইং তারিখ আনুমানিক ০৫২০ ঘটিকায় র‍্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বগুড়া নিবাস এলাকায় অভিযান পরিচালনা করে সন্ধিগ্ধ পলাতক ৩৮নং পলাতক আসামি মোঃ মামুন (৩৮), পিতা-মৃত বোরহান উদ্দিন, সাং-কালাভানিয়া, থানা-সন্দীপ, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গত ২৮ জানুয়ারি ২০২৬ইং তারিখ আনুমানিক ১২৫০ ঘটিকায় র‍্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন সালেহা কটন মিল এলাকায় অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মোঃ শহাজাহান (৫৩), পিতা-আবদুর রসিদ, সাং-সাত কুচিয়া, থানা-ফুলগাজী, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গত ২৯ জানুয়ারি ২০২৬ইং তারিখ আনুমানিক ০৫১৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মোঃ শফিকুল ইসলাম প্রকাশ মাস্টার শফিকুল ইসলাম (৫১), পিতা-মৃত ইয়ার মোহাম্মদ, সাং-বিশ্ব কলোনী, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম মহানগরীকে’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পূবের গ্রেফতারকৃত আসামিরা বর্তমানে কারাবন্দী ও সম্প্রতি গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!