1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছেলে সন্তানের নামে স্বামীর পদবী রাখতে চাননা অভিনেত্রী - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ছেলে সন্তানের নামে স্বামীর পদবী রাখতে চাননা অভিনেত্রী

বিনোদন ডেস্ক :

গত মাসেই দ্বিতীয়বার মা হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী মানসী সেনগুপ্ত। কন্যাসন্তানের পর কোলে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন অধ্যায়।

এদিকে মানসীর স্বামীর নাম অভিজিৎ ঘোষ। কিন্তু ছেলে অধ্যায়ের নামের সঙ্গে এই ‘ঘোষ’ পদবী জুড়ে দেননি অভিনেত্রী। তাই তো ছেলের নাম রেখেছেন অধ্যায় সেনগুপ্ত; ডাকনাম গোল্লা।

কেন মায়ের পদবীতেই ছেলের পরিচয় করাতে চান মানসী? এ প্রশ্নের জবাবে ভারতীয় গণমাধ্যমে মানসীর বলেন, ‘আমার মেয়ে তো ওর বাবার পদবী পেয়েছে। ওর পদবী ঘোষ। আমি চাই আমার পদবীটাও থেকে যাক। তাই চেয়েছিলাম আমার ছেলে যাতে আমার পদবী পায়।’

গত বছর ডিসেম্বরেই মানসী জানান, আবারও মা হতে চলেছেন তিনি। হাই রিস্ক প্রেগন্যান্সির মধ্যে দিয়ে যেতে হয়েছে অভিনেত্রীকে। যদিও এই পুরো সময়ে বেশ ভালোভাবেই উপভোগ করতে দেখা গেছে তাকে।

তবে দ্বিতীয়বার মানসীর মা হওয়া নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। নানা সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে তার সম্পর্ক বিশেষ ভালো নয়। এও যোগ করেছিলেন, একসময় তাদের সম্পর্কের অবনতি হলেও সন্তানদের কথা ভেবে সেই দূরত্ব ঠিক করে নিয়েছনে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!