1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলাউদ্দিন বেপারী (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকার ওভার ব্রিজের নিচে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আলাউদ্দিন উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মৃত জুম্মন বেপারীর ছেলে।

নিহত আলাউদ্দিনের বড় ভাই হালিম বেপারী জানান, প্রতিদিনের মতো শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে অটোরিকশা নিয়ে বের হন আলাউদ্দিন। রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে অনেকবার ফোন দিলেও দিনি রিসিভ করেননি। তার ধারণা, ছিনতাইকারীরা রাতেই আলাউদ্দিনকে হত্যা করেছে। পরে সকাল সাড়ে ৯টার দিকে নিমতলা থেকে একজন তাকে জানান যে মহাসড়কের পাশে আলাউদ্দিনের মরদেহ পড়ে আছে। এরপর তিনি সেখানে গিয়ে দেখেন যে কারা যেন আলাউদ্দিনকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সেটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!