1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে চাপ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে চাপ

প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল এ প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত চলতি বছরের শুরু থেকে মোট ৫১৯ জন রোগী হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১৮ জন ছেলে ও ১৭ জন মেয়ে।

সর্বশেষ পরিসংখ্যান বলছে, বুধবার পর্যন্ত হাসপাতালে ৭৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ১ জন রোগীকে রাজশাহী তে রেফার করা হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ৩৫ জন ছেলে এবং ৩৪ জন মেয়ে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত হামের এই প্রাদুর্ভাব বড় আকার ধারণ করেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে—বিশেষ করে শিশুদের মধ্যে।

হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান জানান, সাম্প্রতিক সময়ে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, চিকিৎসক ও নার্স সংকট থাকা সত্ত্বেও বিকল্প উপায়ে জনবল নিয়োগ দিয়ে চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে। পাশাপাশি হাসপাতালটিতে হামের টিকাদান কার্যক্রমও অব্যাহত রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, শিশুদের শরীরে দীর্ঘস্থায়ী জ্বর, চোখ লাল হওয়া বা র‍্যাশ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। সময়মতো চিকিৎসা গ্রহণ করলে জটিলতা এড়ানো সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!