1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ চলছে, নিরাপদ সড়কের লক্ষ্য চসিক মেয়রের ঘোষণা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ চলছে, নিরাপদ সড়কের লক্ষ্য চসিক মেয়রের ঘোষণা

প্রতিনিধি

নগরীর সড়ক যোগাযোগ আরও নিরাপদ ও শৃঙ্খলিত করতে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সংস্থাটি নগরজুড়ে মোট ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ করছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন

রোববার (১২ এপ্রিল) চট্টগ্রামের উত্তর কাট্টলী ওয়ার্ডের নিউ মনসুরাবাদ এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ তথ্য জানান।

মেয়র বলেন, চলমান প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৪টি ফুটওভার ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে, ১৫টির নির্মাণকাজ চলছে এবং আরও ১৭টির টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আরও ৭–৮টি স্থানে নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

নতুন নির্মাণাধীন নিউ মনসুরাবাদ ফুটওভার ব্রিজটি প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকার বেশি ব্যয়ে তৈরি হচ্ছে। ব্রিজটির দৈর্ঘ্য ৩১.৫ মিটার এবং প্রস্থ ৩ মিটার হবে।

মেয়র জানান, বিশেষ করে ব্যস্ত সড়ক ও একে খান গেট এলাকার মতো গুরুত্বপূর্ণ স্থানে এসব ব্রিজ পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করবে। এতে দুর্ঘটনা কমবে এবং যান চলাচলে শৃঙ্খলা ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, নগর উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং নাগরিকদের জীবনযাত্রা ও চলাচলকে নিরাপদ করাও এর মূল লক্ষ্য। পরিকল্পিতভাবে এসব ফুটওভার ব্রিজ নগর ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!