1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে ট্রলিং বোট ও জালসহ ১৮ জেলে আটক - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে ট্রলিং বোট ও জালসহ ১৮ জেলে আটক

প্রতিনিধি

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ১৮ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন সাংগু কর্তৃক চট্টগ্রামের বহিঃনোঙ্গর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের ৪টি ট্রলিং জালসহ ১৮ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, জাল এবং আটককৃত জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!