1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গ্রিন ফ্যাক্টরি কার্যাদেশে অগ্রাধিকার পেলেও পণ্যের মূল্যে নেই প্রতিফলন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

গ্রিন ফ্যাক্টরি কার্যাদেশে অগ্রাধিকার পেলেও পণ্যের মূল্যে নেই প্রতিফলন

প্রতিনিধি

দেশের পোশাক খাতের পরিবেশবান্ধব কারখানা বা গ্রিন ফ্যাক্টরিগুলো আন্তর্জাতিক ক্রেতাদের কার্যাদেশ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেলেও পণ্যের মূল্যের ক্ষেত্রে এর সঠিক প্রতিফলন দেখা যাচ্ছে না। পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, পরিবেশ রক্ষায় বিপুল বিনিয়োগ করে বিশ্ব রেকর্ড গড়লেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না তারা।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন পোশাক শিল্পের নেতারা।

বিশ্বের শীর্ষ গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি অর্জন করায় হ্যামস গার্মেন্টস লিমিটেডকে বিজিএমইএ এবং হ্যামস গার্মেন্টসের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে হ্যামস গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিকুর রহমানের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান।

ইনামুল হক খান তার বক্তব্যে বলেন, হ্যামস গার্মেন্টস লিমিটেড ইউএসজিবিসি লিড প্ল্যাটিনাম সার্টিফিকেশনে ১১০-এর মধ্যে ১০৮ স্কোর করে একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। এটি বর্তমানে বিশ্বের যেকোনো গ্রিন ফ্যাক্টরির মধ্যে সর্বোচ্চ স্কোর। এই সাফল্য সারাবিশ্বের কাছে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মর্যাদা ও সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং বাংলাদেশের পোশাক খাতের জন্য একটি ‘গ্লোবাল বেঞ্চমার্ক’ তৈরি করেছে।

স্বাগত বক্তব্যে বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ হ্যামস গার্মেন্টসকে অভিনন্দন জানিয়ে বলেন, ১১০-এর মধ্যে ১০৮ স্কোর করা এক বিশাল চ্যালেঞ্জ। একই সঙ্গে তিনি কারখানার পরিবেশবান্ধব রূপান্তরে গ্রিন টেকনোলজি ফান্ডের (জিটিএফ) প্রাপ্যতা আরও সহজতর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।বিজিএমইএর পরিচালক ফারুক হাসান বলেন, গত কয়েক দশক ধরে বাংলাদেশ লিড সার্টিফিকেশনে সর্বোচ্চ স্কোর করে নিজের রেকর্ড নিজেই ভাঙছে, যা শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তবে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘গ্রিন ফ্যাক্টরিগুলো কার্যাদেশে অগ্রাধিকার পেলেও পণ্যের মূল্যে এর সঠিক প্রতিফলন এখনও দেখা যাচ্ছে না।’

অনুষ্ঠানে ইউএসজিবিসির কনসালটেন্ট এবং ৩৬০ টিএসএল-এর ব্যবস্থাপনা পরিচালক অনন্ত আহমেদ কারিগরি দিকগুলো তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু সাসটেইনিবিলিটির পথে অগ্রযাত্রা অব্যাহত রাখেনি, বরং নতুন বৈশ্বিক মানদণ্ড তৈরি করছে।

বর্তমানে বাংলাদেশে ২৭৩টি লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি রয়েছে, যার মধ্যে ১১৫টি প্ল্যাটিনাম এবং ১৩৯টি গোল্ড মানের। বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত গ্রিন কারখানার মধ্যে ৬৯টিই এখন বাংলাদেশে অবস্থিত।

হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিকুর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিজিএমইএর এই সংবর্ধনা উদ্যোগ শিল্পমালিকদের টেকসই শিল্পায়নের পথে আরও সাহসী পদক্ষেপ নিতে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক এবিএম সামছুদ্দিন, পরিচালক ফারুক হাসান, ইউএসজিবিসির কনসালটেন্ট অনন্ত আহমেদ, ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) অন্তর্বর্তী কমিটির কনভেনার প্রকৌশলী এহসানুল করিম কায়সার এবং হ্যামস গার্মেন্টসের পরিচালক ও উচ্চপদস্থ কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!