1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আবাসিক ভবনের দেয়াল ধস - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আবাসিক ভবনের দেয়াল ধস

প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসাবাড়িতে চুলার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ভবনের দেয়াল ধসে পড়ে। এ ঘটনায় কবিতা (৪৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

রোববার (২০ অক্টোবর) ভোর ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী নয়াপাড়া হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল রোডস্থ আবাসিক একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

আহত কবিতাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে বিকট শব্দে বিস্ফোরণে দ্বিতীয় তলার তিনটি কক্ষের বারান্দার দেয়াল ভেঙে নিচে ছিটকে পড়ে। সিলিংয়ের বিভিন্ন পয়েন্টে ফাটল দেখা দিয়েছে। কক্ষের ভেতরের দেয়ালও ধসে পড়েছে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: মিরন জানান, গ্যাসের চুলায় লিকেজ হওয়ায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণটি হয়েছে। সম্ভবত রাতে চুলার সুইচ ভালো করে বন্ধ করেনি। সকালে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!