1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গোলাপি গাউনে রাজকীয় লুকে ভক্তদের মুগ্ধ করলেন বিদ্যা সিনহা মিম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

গোলাপি গাউনে রাজকীয় লুকে ভক্তদের মুগ্ধ করলেন বিদ্যা সিনহা মিম

প্রতিনিধি

শুধু অভিনয় নয়, নিজের রূপ ও ফ্যাশন সেন্স দিয়েও দর্শক-ভক্তদের মন জয় করে আসছেন ঢাকাই চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। এবারও সামাজিক মাধ্যমে নিজের নতুন লুক শেয়ার করে ভক্তদের নজর কাড়লেন তিনি।

সোমবার নিজের ফেসবুক পেজে তিনি হালকা গোলাপি রঙের একটি নজরকাড়া গাউনের ফ্যাশন শুটের ছবি শেয়ার করেন। মূলত, সদ্য আয়োজিত লাক্স সুপারস্টার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মিম।

ছবিতে দেখা যায়, মিমের পরনে অফ-শোল্ডার গাউনের পেছনে দীর্ঘ ট্রেইল, গলায় ঝলমলে পাথরের নেকলেস, হাতে স্বচ্ছ গ্লাভস এবং পরিপাটি চুলে তিনি এক রাজকীয় আভা ছড়াচ্ছেন। বিভিন্ন ভঙ্গিতে পোজ তার লুককে আরও আলাদা মাত্রা দিয়েছে।

ছবির ক্যাপশনে মিম লিখেছেন, “Grace, charm, and a touch of royalty,” অর্থাৎ, লাবণ্য, আকর্ষণ এবং রাজকীয়তার এক অপূর্ব ছোঁয়া।

নেটিজেনরা মিমের এই স্নিগ্ধ-রাজকীয় রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। দীর্ঘ সময় ধরে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্ল্যাটফর্মে দাপটের সঙ্গে কাজ করে আসা মিম এবারের আয়োজনের জুরি বোর্ডেও ছিলেন। গালা ডে অনুষ্ঠানে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অভিনয়ের পাশাপাশি শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও নিয়মিত কাজ করছেন মিম। ব্যস্ততার মাঝেও দেশের বাইরে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান এবং সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন। মাঝে মাঝে এমন নজরকাড়া লুকে ধরা দিয়ে ভক্তদের মধ্যে মুগ্ধতা ছড়িয়ে দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!