1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজায় একেকজন মানুষকে হত্যা করতে প্রায় ১৮ কোটি টাকা খরচ করেছে ইসরায়েল! - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

গাজায় একেকজন মানুষকে হত্যা করতে প্রায় ১৮ কোটি টাকা খরচ করেছে ইসরায়েল!

আন্তর্জাতিক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর বর্বরতা শুরু করে দখলদার ইসরায়েল। দুই বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে গাজার ৬১ হাজার মানুষকে হত্যা করেছে দখলদাররা।

ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালের স্মোরিচ বুধবার (৬ আগস্ট) জানিয়েছেন গাজায় বর্বর যুদ্ধ চালাতে গিয়ে এখন পর্যন্ত তাদের ৩০০ বিলিয়ন শেকেল খরচ হয়েছে। যা ৮৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের সমান।

প্রতীকি হিসেব করলে দেখা যাচ্ছে, দখলদাররা গাজার এই ৬১ হাজার মানুষকে হত্যা করতে ৮৭ বিলিয়ন ডলারের বেশি খরচ করেছে। যা বাংলাদেশি অর্থে ১০ কোটি ৬৪ লক্ষ ৮১২ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার সমান। যার অর্থ গাজার একেকজন অভিবাসীকে হত্যা করতে প্রায় ১৮ কোটি টাকা খরচ করেছে দখলদাররা।

এত ব্যয়বহুল যুদ্ধ হওয়া সত্ত্বেও ইসরায়েলি অর্থমন্ত্রী জানিয়েছেন, তারা যুদ্ধ চালিয়ে যাবেন। এ দখলদার বলেছেন, “হামাস, ইউরোপ এবং ইসরায়েলের অনেকে যুদ্ধ বন্ধে আমাদের চাপ দিচ্ছে। তবে পূর্ণ জয় না না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে নিতে আমরা সবকিছু করব।”

এদিকে আজ বৃহস্পতিবার ইসরায়েলি মন্ত্রীসভার সঙ্গে বৈঠকে বসছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ বৈঠক থেকে পুরো গাজা দখলের সিদ্ধান্ত নিতে পারেন তারা।

ইসরায়েলি অর্থমন্ত্রী বিষয়টি উল্লেখ করে গতকাল বলেন, “আমি আশা করি আগামীকাল আমরা গাজার সর্বত্র হামলার সিদ্ধান্ত নেব এবং এটি দখল করব। যেন হামাসকে সামরিকভাবে পরাজিত করতে পারি।”

সূত্র: মিডেল ইস্ট আই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!