1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা জানালেন তাবিথ আউয়াল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা জানালেন তাবিথ আউয়াল

প্রতিনিধি

‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সেখানে চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলছে সাবেক এই প্রধানমন্ত্রীর।

এদিকে খালেদা জিয়ার সফরসঙ্গী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আউয়াল। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়ে তিনি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে কথা বলেন।

এসময় তাবিথ আউয়াল বলেন, হিথ্রো এয়ারপোর্টে পৌঁছানোর পর খালেদা জিয়া সরাসরি হসপিটালে চলে যান। এয়ারপোর্টে তাকে রিসিভ করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। পরে তারেক রহমানের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন ইমিগ্রেশন ক্রস করার পর। এ মিলনটা অত্যন্ত ইমোশনাল এবং খুশির মিলন হয়েছিল। ঠান্ডার কারণে তাৎক্ষণিকভাবে আমরা তাকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যাই।

তিনি আরও বলেন, বিস্তারিত এখন তার মেডিকেল টিম এবং অফিশিয়ালি ডাক্তাররা বলতে পারবেন। আমি যতটুকু জানতে পেরেছি তার চিকিৎসা শুরু হয়ে গেছে। আশা করি শিগগিরই উনি সুস্থতার দিকে চলে যাবেন।

এর আগে বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি অবহিত করেছেন।

তার আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা থেকে রওনা দিয়ে বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৫৯ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে আগে থেকে অপেক্ষা করছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যরা।

পরে যখন হুইল চেয়ারে করে মা খালেদা জিয়া ছেলের কাছে এলেন সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে স্বাগত জানান তারেক রহমান। সেখানে আবেগঘন মধুর পরিবেশ তৈরি হয়। এসময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান। এ ছাড়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন। এসময় বিমানবন্দরের বাইরে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়াকে লন্ডনে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!