1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুমিল্লার ৪৫৪ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

কুমিল্লার ৪৫৪ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ

প্রতিনিধি

প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের কাজের গতিশীলতা বাড়াতে কুমিল্লার ১৭ উপজেলার ৪৫৪ জন গ্রাম পুলিশের  মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। আজ সকাল ১০টায় কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ে গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এসব বাই সাইকেল বিতরণ করা হয়।
এসময় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, গ্রাম পুলিশ আমাদের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ঘটনা ও প্রয়োজনে সাধারণ মানুষকে সহায়তার পাশাপাশি আইন শৃঙ্খলাবাহিনী ও প্রশাসনকে সহায়তা করে থাকে। বাল্য বিয়ে রোধ, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতা, আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহ ও প্রদানসহ নানান গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। এর আগে এ পুলিশ সদস্যদের ইউনিফর্মের  পোশাক এবং জুতা দেয়া হয়েছিলো। এখন পর্যায়ক্রমে বাই সাইকেল দেয়া হলো।
এ সময় উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক অর্পনা বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বডুয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, সহকারী কমিশনার দেবাশীষ অধিকারিসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!