1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কক্সবাজারে ৫ ঘণ্টা পর সড়ক ছাড়লেন সেন্ট মার্টিনবাসী - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

কক্সবাজারে ৫ ঘণ্টা পর সড়ক ছাড়লেন সেন্ট মার্টিনবাসী

প্রতিনিধি

সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার ও রাত্রিযাপনে অনুমতির দাবিতে কক্সবাজার শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দ্বীপের বাসিন্দারা। পাঁচ ঘণ্টা পর জেলা প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন সাময়িক স্থগিত করেন।পরে তারা সড়ক থেকে সরে যান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর ডলফিন মোড় থেকে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা সরে যান। এতে শহরে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনাস্থলে গিয়ে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেন বলেন, আপনাদের যৌক্তিক দাবির সঙ্গে আমরাও একমত। আপনাদের প্রতিনিধি দলের সঙ্গে ডিসি স্যার ও কর্মকর্তাদের কথা হয়েছে। আপনাদের দাবির বিষয়টি সরকারকে জানানো হয়েছে। সব দাবি মেনে নেওয়া হবে। আপনারা আপাতত সড়ক থেকে সরে যান। আশা করি দ্রুত সময়ে সমাধান হয়ে যাবে।

সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের প্রতিনিধি আব্দুল মালেক বলেন, পর্যটকদের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা আজকের মতো আন্দোলন স্থগিত করেছি। যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে দ্বীপের বাসিন্দারা দ্বীপে ফিরে যাবে না।

এর আগে বেলা ১১টার দিকে শহরের কলাতলীর ডলফিন মোড় কয়েক শ মানুষ সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার ও রাত্রিযাপনে অনুমতির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীদের নানা স্লোগান দিতেও দেখা যায়। এতে স্থবির হয়ে পড়ে পুরো শহর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!